নিজস্ব প্রতিনিধি কলকাতা ৮ই জানুয়ারি আলিপুরদুয়ার জংশন ইনস্টিটিউট কলোনি থেকে যে রাস্তাটি পানিয়ালগুরি হয়ে মাঝের ডাবরী দিকে গেছে, সেই রাস্তাটি মাঝের ডাবরী হাই স্কুলের সামনে গতকাল সংস্কার করা হয়েছে। পথশ্রী প্রকল্পের অন্তর্গত এই সংস্কার কাজ চলছে। কিন্তু বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থা গতকাল সংস্কার করে যাওয়ার পর আজ সকালে সেই রাস্তা দিয়ে যখন সাইকেল ,মোটরসাইকেল ,টোটো চলাচল শুরু করে ,তখনই পিচের আস্তরণ উঠে যেতে থাকে ।এই কারণে আজ যখন ঠিকাদার সংস্থার লোক পুনরায় বাকি থাকা কাজ সম্পন্ন করতে আসে ,তখন গ্রামবাসীরা বাধা দেয় ।পরবর্তীতে ঠিকাদার সংস্থার লোকজন গ্রামবাসীদের কাজের মান সঠিক করার প্রতিশ্রুতি দিলে ও গতদিনের উঠে যাওয়া পিচের আস্তরণ পুনরায় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা তাদের কাজ করার অনুমতি দেয়।
No comments:
Post a Comment